শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

ফারুক আহাম্মদ,ব্রাহ্মণপাড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টর থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মো. রাব্বি (২৩) নামের এক তরুণ নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বড়ধুশিয়া সিমরা ব্রীজ এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মধ্যপাড়া এলাকার হুমায়ুন মিয়ার ছেলে। সে ওই ট্রাক্টরের হেলপার ছিলেন।

স্থানীয় ও নিহতের স্বজন জানান, উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া এলাকা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দিকে আসার সময় বড়ধুশিয়া দক্ষিণপাড়া সিমরা ব্রীজ এলাকায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে সড়কে পড়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় রাব্বি। এসময় ট্রাক্টরের অন্যান্য হেলপাররা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা জাহান বলেন, ট্রাক্টরের চাপায় নিহত ব্যাক্তিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আমরা ধারণা করছি ঘটনাস্থলে অথবা পথিমধ্যে  তার মৃত্যু হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়