শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আইরিন হক, বেনাপোল: শার্শার রামপুর প্রাইমারি স্কুল মাঠে আজ অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি হয় নাভারণ ফুটবল একাদশ ও জামতলা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় জামতলা ফুটবল একাদশ ৪–৩ গোলে নাভারণকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের ঢল নামে। দীর্ঘদিন পর এ ধরনের খেলাধুলার আয়োজন হওয়ায় স্থানীয় মানুষদের মধ্যে ছিলো ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস।

ফুটবল খেলার  আয়োজক ছিলেন,শার্শা উপজেলা শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম সহিদ।
আমন্ত্রীত অতিথীরা স্বাগত বক্তব্যে বলেন, এই ধরনের খেলাধুলার আয়োজন তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাইনাল খেলায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খাইরুজ্জামান মধু, সভাপতি মোঃ আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম বাবু,  সহ সভাপতি আমিনুর রহমান নেদা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুস আলি বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সহিদ, উলশি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক,ছাত্রদলের আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন খান যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন সহ জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়