শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই আনসার সদস্যকে পিটিয়ে হত্যা,থানায় মামলা,গ্রেফতার ৩

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আনসার সদস্যের নাম মোঃ শাকিল হোসেন (২২)। তিনি ফরহাদ হোসেনের পুত্র এবং ধামরাই উপজেলার বাইশা কান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল গ্রামের বাসিন্দা। 

এ ঘটনায় নিহতের মামা মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যামামলা দায়ের করেন। 

স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাকিল শিবনাথ কুটির পূজা মণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে সিংশ্রী বাজার এলাকায় পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়।  স্থানীয় ভ্যানচালক মোঃ আফাজ উদ্দিন বিষয়টি পরিবারকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাকিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান,পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় শনিবার ১২.৩০মিনিটে তিনি মারা যান।

পুলিশ সুএে যানাযায়,এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করা হয়,গ্রেপ্তারকৃতরা হলেন ৫নংআসামি মোঃ খাদেম আলী (৫৫), ৬নং আসামি মোঃ মিজানুর রহমান (৫৫) এবং ১০নং আসামি মোঃ মিয়াজ উদ্দিন (৪০)। জমি-সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবেই তারা এ হত্যাকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগে করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর মামলা নেওয়া হয়েছে, তিন জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়