শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে সিফাত হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধোপাদহ গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিফাত হোসেন রোববার দুপুরে বাড়ীর পাশে গাছের নিচে বসেছিল। এমন সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। পরে গাছের উপর বজ্রপাত হলে সিফাত গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে ভাটারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।সিফাতের মরদেহ জামালপুর হাসপাতাল থেকে বাড়ীতে আনা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়