শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল নারী বিউটিশিয়ানের মরদেহ 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে সিলিং ফ্যানে ঝুলছিল শান্তা ইসলাম (৩৩) নামে এক বিউটিশিয়ানের মরদেহ। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর শহরের অনাথের মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ওড়না পেঁচানো ওই বিউটিশিয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শান্তা ইসলাম ফরিদপুরে ইয়াং লাইফ (Young Life Aesthetics & Laser Centre) নামক একটি বিউটি পার্লার ও লেজার সেন্টারের সত্ত্বাধিকারী ছিলেন।

সে ফরিদপুর সদরের নর্থচ্যানেল ইউনিয়নের কাইয়ূম উদ্দিন মাতুব্বরের ডাঙ্গী নামক গ্রামের মৃত কাওসার মোল্যার মেয়ে। সে বিবাহিত। তবে, তার স্বামীর সঙ্গে ২০২০ সালে বিচ্ছেদ হয় বলে জানা যায়। তবে শান্তার মৃত্যুর কারণ জানা যায়নি।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শান্তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়