শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটালীপাড়ায় বজ্রপাতে জেলে নিহত

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত সমীর বাড়ৈ লখন্ডা গ্রামের সাধন বাড়ৈর ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে,সমীর বাড়ৈ মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে জাল দিয়ে মাছ ধরতে যায়। রাতে সে বাড়ি ফিরে না আসায় পরিবার লোকজন সকালে খুঁজতে বেড় হয়। বিলের পাশ থেকে অচেতন অবস্থায় সমীরকে উদ্ধার করে পরিবারের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা.আসাদুজ্জামান বলেন, আমাদের এখানে নিয়ে আসার আগেই সমীর বাড়ৈর মৃত্যু হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।



  • সর্বশেষ
  • জনপ্রিয়