চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার আলোচিত গনধর্ষণ মামলার এজাহারনামীয় ০৩ নং পলাতক আসামী খোকন’কে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মামলা নং-২৩, তারিখ ২১ আগস্ট ২০২৫ইং, ধারাঃ ৩২৩/৩৭৯ পেনাল কোড-১৮৬০ তৎসহ ২০১২ সালের পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ৮(১)/৮(২) এবং তৎসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩)মামলার এহাজার নামীয় ০৩ নং পলাতক আসামী খোকন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০২ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ০০:৫০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন পশ্চিম মুরাদপুর এলাকায় আসামীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে ০৩ নং পলাতক আসামী খোকন (২৪), পিতা-মৃত হানিফ, সাং-জেলে পাড়া, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে