চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার আলোচিত গনধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সাগর’কে পাঁচলাইশ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ বোস্তামী থানার মামলা নং-১৬, তারিখ ১৮ জুলাই ২০২৫ইং, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩) মামলার এহাজারনামীয় ০১ নং আসামী মোঃ সাগর চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২৩:৩৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার ০১ নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ সাগর (২৫), পিতা-মোঃ সামশু, সাং-ছিন্নমুল, থানা-সীতাকুণ্ড, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে