শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনে জামায়াত কে ভোট না দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফের সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি দল হিসেবে জামায়াতে ইসলামী ও দলটির নেতাদের কঠোর সমালোচনা করেন।

হেফাজত আমির আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ারও আহ্বান জানান।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই শানে রিসালাত সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, ‘কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম।’

হেফাজত আমির বলেন, ‘নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। তাহলে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে। সাহাবা কেরাম সত্যের মাপকাঠি। তাদের দেখানো রাস্তা সোজা রাস্তা।’

জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজত আমিরের এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে গণমাধ্যমের পক্ষ থেকে চট্টগ্রাম নগর জামায়াতে ইসলামীর একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে তাদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগেও জামায়াতে ইসলামীর সমালোচনায় সরব হয়েছিলেন হেফাজত আমির। গত ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড দল’ আখ্যায়িত করেন মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি ভণ্ড ইসলামী দল, সহিহ ইসলামী দল নয়। তারা মদিনার ইসলাম নয়; বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান থাকবে না।’ এ সভায় ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তার কথা বললেও জামায়াতের ব্যাপারে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন হেফাজতের এ শীর্ষ নেতা।

বাবুনগরী বলেন, ‘আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি, তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে। তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।’

চট্টগ্রামের বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখদের ব্যানারে আয়োজিত ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক ওই আলোচনা সভায় হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী সভাপতিত্ব করেন।

সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়