ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মদ্যপানে দুইজনের মৃত্যু
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।শনিবার (৪ অক্টোবর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃতরা হলেন- উপজেলার মির্জাপুর গ্রামের শ্রীনিবাস মালাকার (৭০) ও সৌরভ দাস (১৭)।
পুলিশ ও স্হানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে শ্রীনিবাস ও সৌরভ অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে সৌরভ দাসকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়। এছাড়া একই সময়ে নিজ বাড়িতে মারা যান শ্রীনিবাস।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুইটি মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারনা করছি অতিরিক্ত এ্যালকোহল খাওয়ার কারনে তাদের মৃত্যু হতে পারে।