শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:৩০ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বাসের ধাক্কায় সেলিনা বেগম (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছে। রবিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের জামতলা এলাকায় এই দুর্ঘটনায় ঘটে। নিহত সেলিনা ওই গ্রামের সারবান আলীর স্ত্রী। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রাজু আহমেদ জানান, বিকালে রাস্তা পারাপার হওয়ার সময় একটি বাস সেলিনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়