শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৯:১৪ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে ঘুষের টাকাসহ কাস্টমস কর্মকর্তাকে ছেড়ে দিল দুদক, জনতার রোশানলে অবরুদ্ধ  দুদকের গাড়ি

আইরিন হক,বেনাপোল প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে ঘুসের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটকের পর অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে দূনীতি দমন কমিশন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।

সোমবার রাত ৯ টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩ টার দিকে কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগী এনজিও সদস্যকে ঘুসের টাকা সহ আটক করে দুদক।

এদিকে  আটকের পর টানা ৫ ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এসময় সাংবাদিকদের জেরার মুখে  দুদক কর্মকর্তারা জানান, কাস্টমস কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে কাস্টমসের রাজস্ব  ও তার সহযোগীকে ঘুষের টাকা সহ ধরা হয়। রাজস্ব কর্মকর্তা স্বিকার করেছেন এনজিও সদস্যের কাছে পাওয়া ঘুষের টাকা তিনি রেখেছেন। তবে এনজিও সদস্যকে আটক করা হয়েছে৷ অপরাধ স্বীকার করলে কাছে না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামিমা আক্তারকে  ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে অপরাধ স্বিকার করার পরও রাজস্ব কর্মকর্তাকে ছেড়ে দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুসে ওঠেন সাধারন ব্যবসায়ীরা।  এক পর্যায়ে দুদক কর্মকর্তারা চলে যাবার সময় তাদের গাড়ি অবরুদ্ধ করে রাখে জনতা। পরে পুলিশের মধ্যস্ততায় আধা ঘন্টা পর জনতা গাড়ি ছেড়ে দেয়।।

কাস্টমস কর্মকর্তা অপরাধ স্বিকার করার পরও তাকে ছেড়ে দেওয়া দুদকের প্রতি মানুষের সম্মান ও বিশ্বাস নষ্ট হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়