শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে চুরির অভিযোগে কাটা হলো তিন যুবকের মাথার চুল

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৌর এলাকার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবকের মাথার চুল কেটে দিয়েছে ভূক্তভোগী পরিবার ও গ্রামবাসী। 

মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ওই তিন যুবককে ধরে এনে স্থানীয় গ্রামবাসী এই ঘটনা ঘটান।

জানাগেছে, গত শুক্রবার (০৩ অক্টোবর) রাতে মীরাকান্দা গ্রামের বাসিন্দা সৌদিআরব প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে ৫/৭ জন যুবক কৌশলে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ও সন্তানের গলায় কেচি ধরে জিম্মি করে ঘরে থাকা স্বর্নালঙ্কার, নগদ টাকা ও মোবাইল লুটে নেয়।

ঘটনার পরদিন শনিবার থানায় লিখিত অভিযোগ করে জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর। এরপর নিজেরাই নেমে পড়েন অপরাধী ধরতে। গতকাল  সোমবার দিবাগত রাতে উপজেলার গাংজগদিয়া গ্রাম থেকে সন্দেহভাজন মোশাররফের ছেলে বরকতকে ধরে ফেলেন। তারপর তার দেওয়া তথ্য অনুযায়ী শলিথা গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুলকে ও ফুলসুতি গ্রামের সেলিম মাতুব্বরের ছেলে আকাশকে ধরে আনেন। পরে সকালে গ্রামবাসী তাদের চুল কেটে শাস্তি দেয়।

অভিযোগ রয়েছে, এই যুবকরা মাদকাসক্ত থাকেন। এর আগেও গ্রামে চুরির ঘটনা ঘটিয়েছে। গ্রামবাসীর কাছে আজও অপরাধের কথা স্বীকার করে অভিযুক্তরা।

প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, ঘটনার দিন তারা ঘুরে ঢুকে চুরি করতে ছিল। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে তাদের দেখতে পান। তখন ঘরে থাকা কেচি দিয়ে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে ঘরে থাকা স্বর্নালঙ্কার, রুপা, টাকা, মোবাইল ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সন্তানের কথা চিন্তা করে তিনি চিৎকার বা ডাক দিতে পারেননি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিষয়টি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়