ইমরুল কায়েশ, (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে পুটখালী থেকে ১ কেজি ৪৯ গ্রাম ওজনের মোট ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।
বুধবার (৮ অক্টোবর) পুটখালী উত্তরপাড়া এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক মনিরুজ্জামান বেনাপোট থানাধীন পুটখালী গ্রামের কাদের সরদারের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৪৯ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮০ লক্ষ ৫২ হাজার টাকা। খুলনা ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সফিয়ার রহমানের নেতৃত্বে পুটখালী বিওপি’র একটি টহল দল পুটখালী উত্তরপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান কে আটক করে। তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক মামুন জানান আটক স্বর্ন পাচারকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।