শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২২ দিন ইলিশ ধরা বন্ধ: বাগেরহাটে পানগুছি নদীতে অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ভস্মীভূত

এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি ও বলেশ্বর নদীতে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা ভস্মীভূত করা হয়েছে।

বুধবার বিকালে উপজেলা প্রশাসনিক চত্বরে জব্দকৃত প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৮ টি চরগড়া চাল, পুড়িয়ে তা বিনষ্ট করেন প্রশাসন। এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির।

জানাগেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষন অভিযান-২০২৫, ২২ দিনের নিশেধাজ্ঞা চলাকালিন গত ৪দিনের অভিযানে মৎস্য অধিদপ্তর মোবাইল কোট পরিচালনার মধ্যমে বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ কারেন্ট জাল আটক করেন।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার বলেন, সাগর ও নদীতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন সরকার ইলিশ আহরণ পরিবহন, মজুদ ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধকালিন মৎস্য অফিসের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে সচেতনতার লক্ষে লিফলেট বিতরণ ও সভা সমাবেশ মাইকিং করা হয়েছে। অবকাশ কালিন সময়ে জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা জনপ্রতিি ২৫ কেজি চালের বরাদ্দ হয়েছে ২/৩ দিনের মধ্যে বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়