সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গরুবোঝাই নসিমনের ধাক্কায় অটোরিকশাচালকসহ শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিনে তাড়াশ উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে।
নিহতরা হলো, তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মো: জনি (১০), কোহিত গ্রামের মরহুম বাহাদুর আলীর ছেলে অটোরিকশাচালক মো: হাইফোত হোসেন (৫০)।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে গরুবোঝাই নসিমন নওঁগা হাটের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, এই ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।