শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবিদ্বারে পানি সমেত ভাঙ্গা রাস্তায় মাছ ছেড়ে প্রতিবাদ জানালেন হাসনাত আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বার উপজেলার (দেবিদ্বার-চান্দিনা) আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ
জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন।

জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সড়কটি ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি আটকে থাকে। এছাড়া দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহি যানবাহন, বিপন্ন হচ্ছে মানুষের জীবন। হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীও যোগ দিয়ে প্রতিবাদে অংশ নেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটি ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তা ঘাট এতোটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসনাতের ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে তিনি এবং সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন।

হাসনাত বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়