শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শার্শায় ভ্যান ছিনিয়ে নিয়ে চালককে হত্যা, চার দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ইমরুল কায়েশ, যশোর: যশোরের শার্শায় নিখোঁজের চার দিন পর মাসুম বিল্লাহ (১৯) নামে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) বিকালে পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের বায়সা চাঁদপুর এলাকায় প্রবাসী রবিউল ইসলামের নবনির্মিত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাসুম বিল্লাহ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের উলাশী গ্রামের আজিজ খাঁনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ জানায়, নবনির্মিত ভবনটি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা ভেতরে ঢুকে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের পিতা আজিজ খাঁন এসে মরদেহটি তার ছেলে মাসুম বিল্লাহর বলে শনাক্ত করেন।

এর আগে গত ৬ অক্টোবর সকালে মাসুম বিল্লাহ ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন, এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজির পর না পেয়ে পরদিন (৭ অক্টোবর) তার পিতা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী জানান, মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শার্শা থানার ওসি আব্দুল আলীম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনিয়ে নিতে গিয়ে মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়