শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় এডিসিসহ আহত ১২, আটক ২৭ 

ফরহাদ হোসেন, ভোলা : ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), এসিল্যান্ড ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১২জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে ভোলার চরসীমানা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযানকারী দল ২৭ জন জেলেকে আটক করেছে।

আহতরা হলেন, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, এবং ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ও  স্পিডবোট চালক জহিরুল ইসলাম সহ অন্তত ১২ জন আহত হয়।

ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান, বিকেলের দিকে কোস্টগার্ড ও পুলিশের সহযোগিতায় মা ইলিশ রক্ষা অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযান দলটি মেহেন্দিগঞ্জ ও হিজলা এলাকায় অভিযান শেষে ভোলার চরসীমানা এলাকায় পৌঁছালে হঠাৎই একদল জেলে তাদের ওপর ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে অভিযানে থাকা এডিসি), এসিল্যান্ড ও কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১২জন আহত হয়। এ সময় অভিযান দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিয়ে ২৭ জন জেলেকে আটক করেন।

তারা বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা, ঘটনা সম্পর্কে নিশ্চিত করে বরিশাল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, এ ঘটনায়  অভিযুক্ত জেলেদের বিরুদ্ধে নিয়মিত মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়