শিরোনাম
◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১১

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে শামসুন নাহার (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় অন্তত ১১ জন আহত হয়েছেন। 

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, সকালে রাজধানী ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউরো লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথে পূর্ব সদরদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের আরেক বাস ধাক্কা দেয়। মুহূর্তেই বাসটি সড়কের পাশে উল্টে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এতে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত ১১ জনকে স্থানীয়রা ও পুলিশ মিলে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহতদের নাম জানা গেলেও আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ইউরো লাইনের একটি পরিবহনকে বিপরীত দিকে থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসীভ জুবায়ের বলেন, সড়ক দুর্ঘটনার ঘটনায় শামসুন নাহার নামের এক নারীকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে, একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়