শিরোনাম
◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৯:১৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরফ্যাশনে পৃথক অভিযানে ট্রলারসহ ২০ জেলে আটক 

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলা থেকে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় একটি ট্রলারসহ পৃথক অভিযানে মোট ২০ জেলেকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ও মাইনুদ্দিন ঘাট এলাকায় উপজেলা মৎস্য বিভাগ পুলিশ ও কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ৬শ কেজি বরফ বিনষ্ট করে। পরে আটককৃত জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে ১৬ জেলেকে আটক করা হয়। এসময় ট্রলারটি তল্লাশি করে ৬শ কেজি বরফ পাওয়া গেলে তা বিনষ্ট করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত জেলেদের ৩০ হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়াও তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণে 8 অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, বিক্রি, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়