শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অব‌শে‌ষে ৪দিন পর মারা গেল চ‌মেক হাসপাতালে এসি বিস্ফোরণে আহত বাঁশখালীর মিশকাত

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে আহত বাঁশখালীর বাহারছড়া ইউনিয়‌নের রত্নপুর গ্রা‌মের মোঃ মিশকাত (২৮) অবশে‌ষে ৪‌দিন আই‌সিইউ‌তে চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭অ‌ক্টোবর) সকা‌লে মারা গে‌ছে।

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সদস্য ও বাহারছড়া ইউ‌নিয়‌নের রত্নপুর এলাকার মোঃ মিশকাত (২৮) গত ১৩ অ‌ক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে সাততলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণকক্ষে কাজ করছিলেন গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান। একপর্যায়ে বেলা ১১টার দিকে এসির বিস্ফোরণ হলে তা‌তে ৩জন দগ্ধ হন। সাততলায় যেখানে এসি কম্প্রেশর বিস্ফোরণ হয়েছে, তার ঠিক নিচে হাসপাতালের প্রসূতি ওয়ার্ড। ওয়ার্ডের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।ঘটনার দিন গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী শওকত ওসমান নিহত হয় । এ ঘটনায় মোঃ মিশকাত (২৮) এবং তানভির(৩০) গুরুতর আহত হয় । মোঃ মিশকাত (২৮) আই‌সিইউ‌তে চি‌কিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭অ‌ক্টোবর) সকা‌লে মারা যায়।

এ খবর এলাকায় পৌঁছ‌লে প‌রিবারের সদস‌্য ও এলাকাবাসীর মা‌ঝে শো‌কের ছায়া নে‌মে আ‌সে ।

এ‌দি‌কে আহত মোঃ মিশকা‌তের মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এম মহিউল আলম চৌধুরী। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বাঁশখালী উপজেলা শাখার  সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ ব‌লেন,বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাঁশখালী উপজেলা উত্তর শাখার সদস্য ও বাহারছড়া ইউ‌নিয়‌ন শাখার সহ সা‌হিত‌্য ও সাংস্কৃ‌তিক সম্পাদক মোঃ মিশকাত এর নামা‌জে জানাযা বাদে মাগরিব বাহারছড়া ইউ‌নিয়‌নের রত্নপূর ফতে আলী চৌধুরী জামে মসজিদ মাঠে অনু‌ষ্টিত হ‌বে এরপর পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়