শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বন্দরে ফি বৃদ্ধি: ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ, আমদানি-রপ্তানি পরিবহন ব্যাহত

চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা। ব্যক্তি মালিকানার এসব ট্রাক-কাভার্ডভ্যান ও ট্রেইলর আন্তঃজেলা রুটে পণ্য পরিবহন করে থাকে। তবে বেসরকারি ডিপো বা অফডকের ট্রেইলার চলাচল করছে।

আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী আমাদের সময়কে বলেন, ‘৫৭ টাকার পাস ২৩০ টাকা করা হয়েছে। গেইটে আবার দায়িত্বরতরা নাস্তাপানির খরচ নিচ্ছে। সব মিলিয়ে ৩০০ টাকা দিতে হচ্ছে। ফি বৃদ্ধির প্রতিবাদে মালিকরা আজ সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন।’

গাড়ি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল রোববার চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে বৈঠক আছে। এরপর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’ 

বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার সচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘প্রাইম মুভার মালিকদের ট্রেইলার চলে আন্তঃজেলা রুটে। ডিপোর ট্রেইলারগুলো বন্দর থেকে ডিপোতে কনটেইনার আনা-নেওয়া করে। এখন প্রাইম মুভার মালিকদের গাড়ি না চালানোর কারণে কিছু কিছু জায়গায় ডিপোর ট্রেইলার চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।’

এদিকে আমদানি রপ্তানি পণ্য পরিবহন বন্ধ রাখায় উদ্বেগ জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে একসময় অচলাবস্থা তৈরি হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক করতে সব স্টেকহোল্ডারদের মধ্যে আলোচনা ও সমন্বয় প্রয়োজন বলে তারা মনে করছেন। সূত্র: দৈনিক আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়