শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা: ঢাকার ধামরাইয়ে খোলা সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। 

আজ শনিবার(১৮অক্টো:)গতকাল রাতে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল মহল্লায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো ইয়াছিন (৫) ও রাহিম (৪)। ইয়াছিন ছোট চন্দ্রাইল এলাকার সুমনের ছেলে এবং রাহিম একই এলাকার শাকিল হোসেনের ছেলে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।

স্থানীয়রা জানান, বিকেলে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। সন্ধ্যা গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন।পরে রাত ১০টা র দিকে প্রতিবেশীর নির্মাণাধীন ভবনের খোলা সেপটিক ট্যাংক থেকে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধামরাই থানার কর্মকর্তারা।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুর অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। স্থানীয়দের অভিযোগ, ভবনটির সেপটিক ট্যাংকটি দীর্ঘদিন খোলা অবস্থায় ছিল। অবহেলার কারণেই এমন করুণ দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়