শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমানে নিহত ৮ বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে স্বজনদের কাছে হস্তান্তর

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মরদেহ চট্টগ্রামে পৌঁছেছে। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওমানের মাস্কাট থেকে কফিনবন্দী মরদেহগুলো নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানবন্দরের সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ রাত সোয়া ৯টার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করে।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ আসার খবর পেয়ে চট্টগ্রাম বিমানবন্দরে নিহতদের স্বজনদের পাশাপাশি সন্দ্বীপ উপজেলার বিএনপি, জামায়াতের নেতারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাত সোয়া ৯টার পর একে একে ৮টি মরদেহের কফিন স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া নিহত প্রবাসীদের লাশ দাফন-কাফনের জন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বজনদের কাছে একটি করে চেক হস্তান্তর করা হয়।

এদিকে মরদেহ বুঝে পাওয়ার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয় বিমানবন্দরে। এ সময় আত্মীয়স্বজনদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

বিমানবন্দর থেকে পৃথক অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন স্বজনেরা।

সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী মো. আমিন সওদাগরের ভাই মো. আজগর বলেন, ‘আমার ভাই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সড়ক দুর্ঘটনায় ওনার হঠাৎ মৃত্যুতে আজ পুরো পরিবার একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। কী করব কিছুই বুঝতে পারছি না।’ এ সময় তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে ওমানের দুখুম সিদ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন আট বাংলাদেশি। এদের মধ্যে সাতজন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। অপরজন রাউজান উপজেলার বাসিন্দা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়