ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটের দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে। নিহত মহিলা হলেন কালীগঞ্জ উপজেলার সিমলা -রোকনপুর ইউনিয়ন এলাকার তিল্লা গ্রামের সুধির দাসের স্ত্রী।
রোববার সকাল ৮ টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে সে কাটা পড়েছে বলে জানাগেছে। চলন্ত ট্রেনের নীচে পড়ে তার শরীর দ্বি-খন্ডিত হয়ে যায়। স্থানীয়দের ধারনা নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধি।
রেল লাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, সকালে ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। তাকে দেখে মনে হয়েচিল সে মানসিক প্রতিবন্ধি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, ট্রেনের চালকের মাধ্যমে জানতে পারি বাবরা রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েছে। কালীগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে মোবারকগঞ্জ রেল স্টেশনে রেখে গেছে। পরে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে।