শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মোচিকের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ প্রায় ১১ কোটি বকেয়া পাওনা টাকার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে  মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। রোববার সকালে তারা ঝিনাইদহের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ভারিশিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন শেষে শিল্প উপদেষ্টা বরাবর এক স্বারকলিপি অত্র মিলের এমডির নিকট প্রদান করেন।

মানববন্ধনে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা বলেন, অত্র মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের গ্র্যাইচুটি বাবদ ১০ কোটি ৭৯ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এ টাকা না পেয়ে তারা দূর্বিসহ মানবেতর জীবন যাপন করছে। তারা ক্ষোভের সুরে বলেন, বছরের পর বছর মিলটির দ্বারে দ্বারে ঘুরলেও টাকার অভাবে অনেকে বিনা চিকিৎসায় মারাও গেছেন। এ সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিক -কর্মচারীদের দাবীর প্রতি একাত্বতা প্রকাশ করে মানববন্ধনে যোগ দেন অত্র মিলের শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ নেতা বৃন্দগণ। 

মোবারকগঞ্জ সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহম্মদ ও সাধারন সম্পাদক সাইফুদ্দিন খালেদ পিকুল জানান, অত্র মিলটি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ও শিল্প মন্ত্রনালয়ের অধিন একটি রাষ্টায়াত্ব স্বায়তশাসিত প্রতিষ্টান। এ মিল থেকে অবসরের পর শ্রমিকদের গ্রাচুইটির নার্য্য টাকা পেতে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ে আবেদন করেও কোন ফল পায়নি। এখন শেষ বয়সে এসে অনেকেই স্ব স্ব পরিবারের কাছে বোঝা হয়ে আছেন। নেতৃবৃন্দরা বলেন, পাওনা টাকার দাবীতে তারা আগামী ২৬ অক্টোবর বিসিআইসির সদর দপ্তরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন সহ প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দিবেন।

মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম জোবায়ের হোসেন অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা টাকার কথা স্বীকার করে বলেন, স্বারকলিপির কপিটি চিনি শিল্পের মতিঝিল হেড অফিসে প্রেরন করা হয়েছে। হেড অফিসই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়