শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : গৌরীপুর উপজেলার সীমান্তে শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে নেত্রকোনা জেলা পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা এ.কে এম. মাজাহারুল ইসলাম রানা (৪৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে ​জানা যায়, গৌরীপুর থানার ১১ (১১) ২০২৪ নং একটি মামলার প্রেক্ষিতে শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ময়মনসিংহ ডিবিপুলিশের সহায়তায় গৌরীপুর থানা পুলিশ শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রানা-কে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল আলম।

এছাড়াও জানা যায়, ঢাকা বাড্ডা থানায় ৫(১১) ২০২৪ -নং মামলারও এজাহারভুক্ত আসামি রানা।

​মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরীপুর থানার এসআই হানিফ উদ্দিন বলেন, "নাশকতা ও বিস্ফোরক মামলায় সম্পৃক্ততা থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে।"
ইউপি চেয়ারম্যান মাজাহারুল ইসলাম রানা ৫ই আগস্ট গনঅভ্যুত্থানের পর আত্মগোপনে থেকে ইউপি কার্যক্রম পরিচালনা করতেন।

নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা না করার কারণে ভোগান্তি পোহাচ্ছে স্থানীয় জনগণ। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ইউনিয়নের বাসিন্দারা অভিযোগও জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়