শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ জন আটক

বান্দরবানের থানচি ও আলীকদমে যৌথ বাহিনীর পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও বিস্ফোরকসহ ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এর মধ্যে শনিবার পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার থানচি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ওয়াইবার ত্রিপুরাকে আটক করা হয়।

ওয়াইবার ত্রিপুরাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের সমন্বয়ে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের লিক্রি এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। 

ওই অভিযানে ওয়াইবার ত্রিপুরার সহযোগী রোহান ম্রো-কে আটক করা হয় এবং তার বাড়ি তল্লাশি করে একটি পিস্তল, দুটি গাদা বন্দুক, একটি হ্যান্ড গ্রেনেড, একটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড অ্যামোনিশন, একটি মর্টার গোলার খালি বাক্সসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া রোববার বান্দরবানের আলীকদম উপজেলার আগলা পাড়া এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মেনশন ম্রো নামক এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সশস্ত্র সদস্যরা পালিয়ে যায়। 

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী চারজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে এবং ২৮ রাউন্ড এমজি বল অ্যামুনিশন, দুটি ওয়াকিটকি সেট, চারটি ওয়াকিটকি চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আইএসপিআর- এর ওই বার্তায় আরও জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে সেনা ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং এ অঞ্চলের সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে সেনাবাহিনী ও বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়