শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে পরিচয়ে বাসা ভাড়া নেন সেই পর্ন-তারকা যুগল, যা বলছেন স্থানীয়রা

ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্নো তারকা যুগল। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়াবাসা থেকে তাদের গ্রেপ্তার করে সিআইডি।

স্থানীয়রা জানান, বান্দরবানে ফল ব্যবসায়ী পরিচয়ে বাসাভাড়া নিয়ে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন এই দম্পতি।

ওই বাড়ির ম্যানেজার জানান, ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়ম অনুসারে সবকিছু রাখা হয়।

তিনি আরও বলেন, কোথাও গেলে বা তারা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পরে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের আগে যুগলের বিরুদ্ধে দেশে বসেই আন্তর্জাতিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মে সক্রিয় থাকার অভিযোগ ওঠে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ‘মডেল’ বলে পরিচয় দিতেন এবং বিশ্বের একটি বৃহৎ ওয়েবসাইটে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন।

গত ১৭ অক্টোবর অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট প্রকাশিত একটি প্রতিবেদনে এই যুগলের কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাস থেকে তারা অনলাইনে সক্রিয় এবং এক বছরের মধ্যে শতাধিক ভিডিও প্রকাশ করে বিপুল দর্শক ও অনুসারী অর্জন করেন।

যুগলটি একাধিক অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট প্রকাশ করতেন। পাশাপাশি তারা টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রামেও কার্যক্রম প্রচার করতেন। ২০২৪ সালের মে মাসে তাদের নামে একটি টেলিগ্রাম চ্যানেল খোলা হয়, যেখানে কয়েক হাজার সদস্য রয়েছেন। চ্যানেলে তারা নতুন ভিডিওর লিংক এবং আয়ের স্ক্রিনশট শেয়ার করতেন।

প্রতিবেদন প্রকাশের পর দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়