চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার স্পর্শকাতর এবং বহুল আলোচিত আমেরিকান প্রবাসী নুরুল আলম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাবুল বড়ুয়া’কে গ্রেফতার করেছ র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৮(০৫)১১, জিআর নং-৪৮৭/২০১১, দায়রা মামলা নং-১৮৫৫/২০১২ ধারাঃ-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার মৃত্যৃদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বাবুল বড়ৃয়া চট্টগ্রাম জেরার পটিয়া থানাধীন গৈড়লা তেকোটা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ২৩২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী বাবুল বড়ৃয়া(৩৬), পিতা-দিলীপ বড়ূয়া, সাং-উত্তর ভূষী বড়ৃয়া পাড়া, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।