শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:০৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশাহর বাড়ি থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (২০ অক্টোবর) সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। তবে অভিযানের সময় বিএনপি নেতা আজিজ বাড়িতে অনুপস্থিত ছিলেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আবদুর রহিম বাদী হয়ে বিকেলে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আমিনুল আজিজ বাদশাহকে প্রধান আসামি করা হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আমিনুল আজিজ বাদশাহ মুঠোফোনে জানান, একটি চক্র ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে ঘরে অস্ত্র রেখে গেছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর কাছিয়া এলাকায় অভিযানে একটি ঘর থেকে একটি রাইফেল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিএনপি নেতা আজিজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

প্রসঙ্গত রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী এলাকার মেঘনা নদীঘেঁষা চরাঞ্চলে দীর্ঘদিন ধরে জমি দখল ও বালু উত্তোলনকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। আমিনুল আজিজ বাদশাহর বিরুদ্ধেও শত শত একর জমি জবরদখলের অভিযোগ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়