শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৯:০৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত অ্যাম্বুল্যান্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর জিএমএস কারখানার সামনে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর বিসমিল্লাহ মোটসের মালিক সুজন তার অ্যাম্বুল্যান্সটি গ্যারেজে ঠিক করে। পরে সোমবার রাত ৮টার দিকে অ্যাম্বুল্যান্সটি ট্রায়াল দিতে মহাসড়ক দিয়ে সূত্রাপুরের দিকে যাচ্ছিল।

অ্যাম্বুল্যান্সটি মহাসড়কের জিএমএস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় অ্যাম্বুল্যান্সে থাকা চালক দ্রুত নেমে যায়। পরে মুহূর্তের মধ্যে অ্যাম্বুল্যান্সটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, বিসমিল্লাহ মোটরসসের মালিক সুজন অ্যাম্বুল্যান্সটি ঠিক করে ট্রায়াল দিতে গেলে মহাসড়কের সূত্রাপুর জিএমএস কারখানার সামনে পৌঁছালে হঠাৎ আগুন ধরে পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়