শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিরামপুরে বিয়ের দাবিতে ফাঁসির দড়ি নিয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিক 

শুভংকর পোদ্দার, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে ফাঁসের দড়ি নিয়ে অনশন করেছেন প্রেমিক দাবি করা এক যুবক। 

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টার দিকে জেলার হরিরামপুর উপজেলার কৌড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রেমিক রবিউল হাসান রবি (২৮) হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর মেরুন্ডি এলাকার আজাদ মোল্লার ছেলে আর প্রেমিকা পাশের গালা ইউনিয়নের কৌড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল কুদ্দুসের মেয়ে তাহমিনা মিম (২১)। সে মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী। পাশাপাশি প্রেমিক একজন ঠিকাদার ব্যবসায়ী। 

স্থানীয় সূত্রে জানা যায়, তিন মাস আগে প্রেমিকা মিমের সাথে রবিউলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সাথে সাথে গভীর হয়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে দুই পরিবার বিয়ের সম্মতি জানালেও। বেঁকে বসেন প্রেমিকা মিম। আর এতেই পাগল প্রায় প্রেমিক রবিউল। শেষমেষ উপায়ন্তর না পেয়ে প্রেমিকা মিমের বাড়িতে ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন রবিউল। 

এ ঘটনা জানাজানি হলে আশপাশের এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। এ ঘটনা দেখতে মেয়ের বাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন। 

প্রেমিক দাবী করা যুবক রবিউল হাসান রবি জানান, মিমের সাথে আমার ৩ মাসের প্রেমের সম্পর্ক। সে আমাকে বিয়ের প্রতি স্রুতি দিয়ে আমার সাথে অবৈধ মেলামেশা সহ আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এখন সে আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। তার সাথে আমার মেলামেশার বিষয়ে আমার এলাকায় অনেকেই দেখেছে। এখন মিম আমাকে বিয়ে না করলে আমার সম্মান চলে যাবে। তাই আমি উপায় না পেয়ে তার বাসায় এসেছি, এখন যদি সে আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই। তাই আমি ফাঁসির দড়ি সঙ্গে এনেছি, হয় মিম আমাকে বিয়ে করবে না হয় আমার লাশ এই বাড়ি থেকে বের হবে।

তবে প্রেমিকা মিমের দাবী তার (রবিউল) সাথে কেবলমাত্র কথাবার্তা হয়েছে, হয়েছে টুকটাক দেখা সাক্ষাৎ। এর বাইরে প্রেম কিংবা বিয়ের কোন সম্পর্ক তার সাথে নেই। রবিউল হেয় প্রতিপন্ন করার জন্যই বাড়ির উপরে এসে সম্মানহানির চেষ্টা করছে। আমি এই ছেলেকে বিয়ে করব না ও (রবিউল) মানসিকভাবে ভারসাম্যহীন।

একই বক্তব্য প্রেমিকার মা পারভীন আক্তারের। তিনি বলেন, মেয়ে যেখানে সম্মত নয় সেখানে আমি আগাতে পারবো না। আমার স্বামী প্রবাস থাকে- এ ঘটনায় আমি কি করবো বুঝে উঠতে পারছি না। 

এ বিষয়ে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন, আমি একটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি। তাই বিকেলে বা সন্ধ্যায় বসে তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া যায় সেটার চেষ্টা করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়