শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী অভিযানে দুটি খাদ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ( ২১ অক্টোবর ) উপজেলা সদরের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ।

অভিযানে বৈশাখি হোটেলকে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাদ্য সরবরাহের দায়ে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এমন অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত মামলা দায়ের করা হবে।

এছাড়া, মোদক মিস্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি প্রস্তুত করা ও বাসি মিষ্টির শিরা পুনঃব্যবহারের দায়ে সতর্কতামূলকভাবে ২,০০০ টাকা জরিমানা করা হয় এবং বাসি খাবার নষ্ট করে ফেলা হয়।

ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়