শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকল ও ক্যান্সার সৃষ্টিকারী কসমেটিকস বিক্রির দায়ে চারঘাটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বিএসটিআই-এর অনুমোদনবিহীন, নকল ও ক্যান্সার সৃষ্টিকারী নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিমসহ গুণগত মান সনদবিহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) চারঘাট উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজান-এর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চারঘাট বাজারে অবস্থিত মেসার্স শিমুল প্রসাধনীকে ৬,০০০/- (ছয় হাজার টাকা) এবং মেসার্স জুয়েল কসমেটিকস অ্যান্ড হাসিনা স্টোরকে ৪,০০০/- (চার হাজার টাকা) জরিমানা করা হয়।

প্রতিষ্ঠান দুটি বিএসটিআই’র অনুমোদনবিহীন, নকল ও নিষিদ্ধ ঘোষিত স্কিন ক্রিম—যেমন 'গৌরী', 'চাঁদনী', 'ডিউ', 'নূর' ইত্যাদি ক্রিম বিক্রি করছিল। এছাড়াও তারা গুণগত মান সনদবিহীন হেয়ার অয়েল, লিপস্টিক ও নেইল পলিশের মতো প্রসাধনী সামগ্রীও বিক্রয় ও বিতরণ করছিল।

এ সময় প্রায় দশ হাজার টাকা সমমূল্যের নিষিদ্ধ কসমেটিকস পণ্যসমূহ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এছাড়া চারঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন।

বিএসটিআই, রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে জানানো হয়েছে যে, জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজারে ভেজাল ও নকল পণ্যের বিক্রি বন্ধ করতে তাদের এ ধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়