শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ বাড়ির সামনে স্বর্ণ ভেবে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই, ভিডিও ভাইরাল

ফরিদপুরে পিস্তল সদৃশ বস্তু ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তবে জানা গেছে, কানের দুল দুটি মূলত ইমিটেশনের ছিল। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসিটিভি ক্যামেরায়।

 ছিনতাইয়ের এ ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় গতকাল সন্ধ্যার দিকে, যখন বিভিন্ন সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজটি ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ফুটেজে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুই যুবক আসে। পেছনের যুবকের পরনে সাদা রঙের শার্ট, সামনের জনের কালো রঙের শার্ট, দুজনের মাথায় হেলমেট। পেছনের যুবক প্রথমে গৃহবধূর কানের দুলে টান দেন। এ সময় সামনের যুবক পিস্তল সদৃশ বস্তু বের করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

যে গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেওয়া হয়েছে তার নাম মঞ্জু রানী দাস (৩৫)। তিনি উত্তর শোভারামপুর এলাকার বাসিন্দা বিষু দাসের স্ত্রী। বিষু দাস একজন মুদি ব্যবসায়ী।

মঞ্জু রানী দাস বলেন, প্রতিদিনের মতো ভোরবেলা ঘুম থেকে উঠে আমার স্বামীর দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ মোটরসাইকেলে দুজন যুবক আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে— চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়ে দেই।

ওই গৃহবধূর স্বামী মুদিখানার ব্যবসায়ী বিষু দাস বলেন, আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম, সকালে উঠতে দেরি হয়। পরে আমাকে ডেকে তোলা হয়। দোকানের সিসিটিভি ফুটেজে দেখি, ভোর ৬টা ১০ মিনিটে মোটরসাইকেলে আসা দুই যুবক পিস্তলের ভয় দেখিয়ে আমার স্ত্রীর কানের দুল ছিনিয়ে নেয়। কানের দুল দুটি সোনার ছিল না, ছিল ইমিটেশনের। তারা সোনা ভেবে ছিনতাই করেছে, তাই আমাদের আর্থিক ক্ষতি হয়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে তথ্য পাওয়ার পর আমরা ছিনতাইকারীদের ধরতে অনুসন্ধান টিম পাঠিয়েছি। পুলিশ কাজ করছে। আশা করি দ্রুতই তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়