শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজনের মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে মন্টু বিশ্বাস (৫১) নামে এক সমর্থকের মৃত্যু হয়েছে।

তিনি কামান্না গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের ছেলে এবং বিএনপি'র জামির গ্রুপের সমর্থক ছিলেন।

নিহত'র ভাতিজা লিমন বিশ্বাস অভিযোগ করেন, তাদের এক ভাই আশরাফুল ইসলাম জুলাই যোদ্ধ। তিনি গ্রামে এসে ঘরবাড়ি তৈরি করছিলেন। তাদের প্রতিপক্ষ শহীদ মিয়ার ছেলে মাখন জুলাইযোদ্ধা আশরাফুলকে নিয়ে কটুক্তি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে কামান্না গ্রামের বিএনপি নেতা আবু তালেব ও মুকুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তারা আবার উভয়ই স্থানীয় বগুড়া ইউনিয়ন বিএনপির নেতা জামির গ্রুপের সমর্থক।

সন্ধ্যায় উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় মন্টু বিশ্বাস সংঘর্ষের মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাপস কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক তাপস কুমার বিশ্বাস আরো বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই মন্টু মারা যান। তাঁর শরীরের জখমের চিহ্ন থাকলেও ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারন বলা যাচ্ছে না। তবে গ্রামের অনেকেই বলছেন যে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিহতর মেয়ে তানজিলা খাতুন জানান, তার পিতাকে প্রতিপক্ষ আবু তালেব মিরাজ উদ্দিন ও তারিক হোসেন আঘাত করেছে। আঘাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত হলে বুঝতে পারবো কিভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়