শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:৩৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার লামা থানা এলাকা হতে ০১ টি দেশীয় এলজি ও কার্তুজসহ ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া গ্রেফতার

বান্দরবান পার্বত্য জেলার লামা থানা এলাকা হতে ০১ টি দেশীয় এলজি ও কার্তুজসহ ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া‘কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল।

গত ১৪ জুন ২০২৪ ইং রাত আনুমানিক ০৩:০০ ঘটিকায় ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া তার সঙ্গীদের সহকারে ডাকাতির উদ্দেশ্যে বাদী রহিমা বেগম এর ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেশীয় ও বিদেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নের গহনা নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা বাদীর পরিবারের লোকজনকে বন্দুকের বাট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং বাদীর বোনের পরনের জামাকাপড় ছিড়ে শ্লীলতাহানী ঘটায়। পরে বাদী বিজ্ঞ আদালতে মামলা দায়েরের আবেদন করলে আদালতের আদেশে লামা থানায় মামলা রুজু হয়। যার এফআইআর নং-৮, জিআর নং-৬৭, তারিখ ২৭ জুন ২০২৪খ্রি ধারা-১৪৩/৩২৩/৩০৭/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/৩৮২/ ৩৫৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্নিত মামলার তদন্তে প্রাপ্ত ডাকাত সর্দার আব্দুর রহিম জিয়া বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক রাত্রি ০১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন ফাসিয়াখালী উত্তর মালুম্যা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত  মামলার আসামী ডাকাত দলের সর্দার আব্দুর রহিম জিয়া(১৯), পিতা-গোলাম কাদের, সাং-উত্তর মালুম্যা, থানা-লামা বান্দরবান পাবত্য জেলা’কে ০১ টি এলজি ও একটি এমুনেশন, ০২ টি আতশবাজি জব্দসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আসামী ও জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বান্দরবান পার্বত্য জেলা লামা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়