শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারের সেবা হাসপাতালে প্রসূতির মৃত্যু; দেড় লাখ টাকায় রফাদফা।

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার সেবা হাসপাতালে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে স্বজনদের দেড় লাখ টাকায় রফাদফা করতে বাধ্য করান বলে মৃত প্রসূতির স্বজনরা অভিযোগ করেন।

বুধবার (২২শে অক্টোবর) সকালে  সরেজমিনে গিয়ে মৃত প্রসূতির মা মিনু রানী ও তার স্বজনরা জানান, গত সোমবার আমরা প্রসূতি চন্দনা রানীর (১৯) প্রসব ব্যাথা উঠলে সেবা হাসপাতালে ভর্তি করা হয়। পরে ডাক্তার আইনুল হক রোগীর পরিক্ষা নিরিখা করে জানান রোগীর আর অন্য কোন সমস্যা নেই এবং সিজার করার পরামর্শ দেয়।

গতকাল মঙ্গলবার বিকাল তিনটায় চন্দনা রানীকে সিজার করায় ডা. আইনুল ইসলাম। সিজার শেষে রোগীকে বেডে আনা হয়।এসময় চন্দনার রক্তক্ষরণ হতে থাকে, রক্তে বিছানা ভিজে যায়। আমরা ডাক্তারকে বলি হয় রক্তপাত বন্ধ করেন, না হয় রোগীকে রেফার্ড করেন, আমরা রোগীকে রংপুরে নিয়ে যাবো। ওরা রোগীকে রেফার্ড করেনি। আজ বুধবার সকাল পাঁচটায় বলে আপনারা রোগীকে রংপুরে নিয়ে যান।আমরা দেখি ততোক্ষণে রোগী মারা গেছে। আমরা বারবার বলার পড়েও তারা রোগীকে নিতে দেয়নি।ওরা ইচ্ছাকৃত রোগীকে মেরে ফেলেছে। আমরা এর  বিচার চাই। ওরা জোরপূর্বক মিমাংসার কাগজে স্বাক্ষর করে নিয়েছে।দুই একজন ছাড়া সবাই ওদের পক্ষের ছিল। কাগজে স্বাক্ষর নেওয়ায় পরে আমাদের দেড় লাখ টাকা হাতে ধরিয়ে  দিয়েছে।

উল্লেখ্য, চন্দনা রানী ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দর খাতা গ্রামের জগন্নাৎ চন্দ্রের মেয়ে।এবং একই উপজেলার বাবুরহাট এলাকার দীনেশ চন্দ্রের ছেলে দিপক চন্দ্রের স্ত্রী। মৃতের পরিবার সূত্রে জানাযায়, দিপক চন্দ্রের সাথে চন্দনা রানীর বিয়ে হয়েছিল প্রায় দশ বছর আগে। দাম্পত্য জীবনে তাদের তৃপ্ত চন্দ্র (৮)নামে এক ছেলে রয়েছে। সিজারে দ্বিতীয় ছেলের জন্ম দেয় চন্দনা। শিশুটি বর্তমানে সুস্থ্য রয়েছে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী বলেন, আমরা অভিযোগ পাইনি, তবে শুনেছি। কোন সংবাদ মাধ্যমে খবরটা প্রকাশ হলে, আমরা স্বপ্রনোদিত হয়ে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানায়, কোন অভিযোগ পাইনি। তবে জিডি মুলে পরিবারের হাতে লাশ দেওয়া হয়েছে ।

এবিষয়ে সেবা হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও সার্জন ডা: আইনুল হককে (০১৭৫৮১২৩৪৪৫) একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করে কলটি কেটে দেন। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়