শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৯:১৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে জমি দখলের ঘটনায় যুবদ‌লের ২ নেতা ব‌হিষ্কার 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় জমি দখলের ঘটনায় অভিযুক্ত যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ জালাল সোহান ও সদস্য নাজমুল হোসেন (টাইগার)কে প্রাথমিকভাবে দল থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। 

২২ অক্টোবর'২৫ বুধবার কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

এর আগে গত ২০ অক্টোবর'২৫ সোমবার বেলা ১১টার যাদৃর চর ইউনিয়নের কোমরভাঙী মধ্যপাড়া এলাকার ১৬ শতক জমির মধ্যে আট শতক জমি গত ৩০ বছর আগে আয়নাল নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে আব্দুল কাদের নামের এক ব্যক্তি। পরে উক্ত ক্রেতা আয়নাল মিয়া মৃত্যুর পর তার ছেলে চাঁন মিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল ও সদস্য নাজমুল হোসেন টাইগারসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক বাকি আট শতক জমিও দখল করার চেষ্টা করে। এ ঘটনায় প্রতিবাদ করতে এলে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে গ্রামবাসী ভাড়াটিয়া গুন্ডাদের ধাওয়া শুরু করলে একপর্যায়ে প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি এলাকাজুড়ে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর বলেন, দলীয় শৃংক্ষলার বাইরে গিয়ে নেতাকর্মীরা ভবিষ্যতে ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো  ছাড় দেওয়া হবে না। অনুরূপ ভাবে এই ঘটনা সঙ্গে জড়িতদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ বিষয়ে রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। আব্দুস সামাদ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল পড়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়