শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া উত্তর সুহিলপুরে দুই পক্ষের মধ্যে তিন ঘণ্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাত ৭টা থেকে এ সংর্ঘষের ঘটনা ঘটে৷ এতে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুহিলপুর ইউনিয়নের উকিল গোষ্ঠীর সাদ্দাম মিয়া গত তিনদিন আগে আজিজের গোষ্টীর আক্তার হোসেনকে তুচ্ছ বিষয় নিয়ে থাপ্পড় দেয় ৷ এ ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ বিষয়টি মিমাংসার জন্য বুধবার রাতে নন্দনপুর বাজারে গ্রাম্য সালিশ বসে। সালিশে উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডা হয়। এর পর উভয়পক্ষের লোকজন দুইদলে বিভক্ত হয়ে টর্চলাইট জ্বালিয়ে দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ সহ অন্তত ১৫ জন আহত হয় ৷

 এদিকে সংঘর্ষের কারনে কুমিল্লা-সিলেট  মহাসড়কে রাত ৭টা থেকে প্রায় ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল স্বাভাবিক হয়।
  
এদিকে সংর্ঘষ চলাকালে উত্তর সুহিলপুরে বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করাহয়। একাধিক ব্যবসা প্রতিষ্ঠানেও লুটপাট ও ভাঙচুর করা হয়।
 
ঘটনা সম্পর্কে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে প্রথমে সদর থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি শান্ত করেন। এতে সদর থানার পুলিশ সদস্য জিয়াউরসহ বেশ কয়েকজন আহত হন।
  
পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়