শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ঐতিহ্যবাহী ‘ঝাঁপান খেলা’ অনুষ্ঠিত

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে অনুষ্ঠিত হয়েছে শতবর্ষী গ্রামীণ লোকজ ঐতিহ্যের অন্যতম বিনোদনমূলক আয়োজন বিষধর সাপ নিয়ে  ‘ঝাঁপান খেলা’। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এই খেলা ঘিরে পুরো ভৈরবা বাজার পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে। 

নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই ঐতিহ্যের এই ব্যতিক্রমী খেলাটি উপভোগ করতে ভিড় জমায়। এ খেলার আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভৈরবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মরহুম চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ চেয়ারম্যানের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তারা বলেন, “গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখা এবং স্থানীয় জনগণের বিনোদনের জন্যই এই ঝাঁপান খেলার আয়োজন করা হয়েছে।” দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাঁচজন খ্যাতনামা সাপুড়ে—ঝিনাইদহের লিটন ও সোহেল আহমেদ, মাগুরার সাগর হোসেন, চুয়াডাঙ্গার একমাত্র নারী সাপুড়ে বৃষ্টি এবং শৈলকূপার সবুজ সাপুড়ে। ওস্তাদ লিটনের নেতৃত্বে তারা বিষধর সাপ ধরা, নিয়ন্ত্রণ ও নানা রোমাঞ্চকর প্রদর্শনীতে দর্শকদের মুগ্ধ করেন। সাহস ও দক্ষতার সমন্বয়ে তাদের উপস্থাপনা দর্শকদের মাঝে তৈরি করে রোমাঞ্চ ও উচ্ছ্বাস। দিন শেষে শ্রেষ্ঠ সাপুড়ে নির্বাচিত হন ঝিনাইদহের লিটন সাপুড়ে, যাকে পুরস্কার ও সম্মাননা প্রদান করেন আয়োজক কমিটি । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু, যিনি বলেন, “বর্তমান প্রজন্মকে মোবাইল গেমসসহ অপ্রয়োজনীয় কাজে আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” ওস্তাদ লিটন সাপুড়ে বলেন, “আমরা এই ঝাঁপান খেলার মাধ্যমে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যকে আবারও মানুষের মাঝে ফিরিয়ে আনার চেষ্টা করছি।” দিনব্যাপী এই ঝাঁপান খেলা শুধু বিনোদনই নয়, বরং এটি ছিল এক প্রাণবন্ত গ্রামীণ সংস্কৃতি উৎসব, যা ভৈরবা বাজারে এনে দিয়েছে আনন্দ-উচ্ছ্বাসের এক অনন্য আবহ এবং ঐতিহ্যের পুনর্জাগরণে নতুন প্রাণ সঞ্চার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়