শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুর সীমান্তে মদ ও চোরাই মালামালসহ প্রাইভেটকার জব্দ

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর ও ময়মনসিংহের গারো পাহাড়ি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে চোরাই পথে আনা ৪৩৯ বোতল ভারতীয় মদ, একটি প্রাইভেটকার ও একটি অটোরিকশাসহ প্রায় অর্ধকোটি টাকা মূল্যের চোরাচালান জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। ২৩ অক্টোবর
বৃহস্পতিবার ভোররাতে নালিতাবাড়ীর বারোমারী ও হালুয়াঘাটের আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব মালামাল জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার বারোমারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল বুরুঙ্গা কালাপানি এলাকা দিয়ে পাচারের সময় ৪৩৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার জব্দ করে।

এছাড়া হালুয়াঘাটের আইলাতলী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আউলাদের মোড় এলাকা থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাসহ ৮৬ হাজার ৪শ পিস ভারতীয় জিলেট ব্লেড ও ৭৫ পিস ভারতীয় পন্ডস বিউটি ক্রীম জব্দ করে। তবে উভয় অভিযানকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় জড়িতদের আটক করা যায়নি।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান জানান, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের সীমান্ত রক্ষায় ও চোরাচালানরোধে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়