শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনীর ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই মামলা আসামী বাদশা মিয়া গ্রেফতার

ফেনীর চাঞ্চল্যকর ব্যবসায়ীকে কুপিয়ে পাঁচ লক্ষ টাকা ছিনতাই মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ বাদশা মিয়া’কে  ঢাকার লালবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১০, ঢাকা, এর যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার দাগনভূঞা থানার মামলা নং-১৯, তারিখ-১১ সেপ্টেম্বর ২০২৫ইং, জিআর-১৬০, তারিখ-২১ সেপ্টেম্বর ২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় ২নং আসামী মোঃ বাদশা মিয়া ঢাকা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৬৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মহানগরীল লালবাগ থানাধীন ইসলামবাগ বিটিসিএল কার্যালয়ের পাশের গলিতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাদশা মিয়া (৩২), পিতা-মৃতঃ মোহাম্মদ হোসেন, সাং-ওমরপুর, থানা-দাগনভূঞা, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ঢাকা মাহনগরীল যাত্রাবাড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়