শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে ময়লা ফেলার স্থায়ী ব্যবস্থা না থাকায় স্থানীয়দের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে

চরভদ্রাসন ও সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ভুবনেশ্বর (লোহারটেক কোল) নদীর তীরবর্তী সদর বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় প্রতিদিনের বর্জ্য সরাসরি নদী ও আশপাশের পুকুরে ফেলা হচ্ছে। এতে নদী ও পুকুরগুলো মারাত্মকভাবে দূষিত হয়েছে, যা পরিবেশ ও স্থানীয়দের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে।

বাজারের কাঁচাবাজার, মাছ-মাংস ও ফলের দোকান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক ও জৈব বর্জ্য উৎপন্ন হয়। সঠিক নিষ্পত্তির ব্যবস্থা না থাকায় এসব বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। ফলে পানি ঘোলা, দুর্গন্ধ ছড়াচ্ছে এবং এলাকায় মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

স্থানীয় কাপড় ব্যবসায়ী ইমরান বেপারী বলেন, “রাস্তা ও নদীর পাড়ে ময়লা ফেলার কারণে মসজিদে যেতে কষ্ট হয়। দুর্গন্ধে থাকা যায় না, পথচারী ও ব্যবসায়ীরা ভোগান্তিতে আছেন।”

ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, “এখনও স্থায়ী ময়লার ভাগাড় তৈরি করা সম্ভব হয়নি। অতি দ্রুত বাজারের ময়লাগুলো সরিয়ে মাথাভাঙ্গার দিকে নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।”

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান, “মাথাভাঙ্গা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমি খাসকরণের মাধ্যমে ডাম্পিং স্টেশন স্থাপন করা হবে। বর্তমানে জায়গার অভাবে কাজ হচ্ছে না, তবে আগ্রহী ব্যক্তি যদি জমি দান করেন, আমরা তা বাস্তবায়ন করতে পারব।”

বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা বলেন, “প্রশাসন স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছে। আগেও উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু স্থায়ী জায়গার অভাবে তা সম্ভব হয়নি। আমরা চাই সমস্যার দ্রুত সমাধান হোক।”

এদিকে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরে ময়লা ফেলার কারণে শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মস্তফা বলেন, “ময়লার কারণে পুকুরের পানি ব্যবহার অনুপযোগী হয়েছে, মাছ মারা যাচ্ছে, আর আশপাশে কুকুরের উপদ্রব বেড়েছে। শিশুদের নিরাপত্তাও ঝুঁকিতে রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়