শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে মটরসাইকেল-টলি দুর্ঘটনায় নিহত ২

আইরিন হক, বেনাপোল: যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। 

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে  দিকে চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার ঝিকরছাড়া উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৬) এবং তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান,  ইমন ও আশরাফুল মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারে যাচ্ছিল। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। 
 
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থল এলাকায় ভারী যানবাহনের চলাচল ও রাস্তার সরু মোড়ের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সেখানে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সড়ক সংস্কারের দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়