শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:৪৯ সকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, শীতের শুরুতেই পর্যটকদের ভিড়

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয়ের পর্বতমালা কাঞ্চনজঙ্ঘার হালকা অবয়ব দেখা যাচ্ছে। তবে আকাশে মেঘ ও কুয়াশা থাকায় পর্বতের শুভ্র রূপ পুরোপুরি দেখা না মিললেও সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় জমেছে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটনকেন্দ্রে।

সরেজমিনে শুক্রবার ভোর থেকে তেঁতুলিয়ার ডাকবাংলোসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ঝাপসা আকাশে কাঞ্চনজঙ্ঘার আভাস দেখা গেছে। পর্যটকরা জানান, ভাগ্য ভালো থাকলে খালি চোখেই এ মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব। তবে পরিষ্কারভাবে না দেখতে পেয়ে অনেকের মনে খানিকটা হতাশাও দেখা দিয়েছে।

প্রতি বছরের মতো এবারও অক্টোবরের শেষ দিকে শীতের আগমনের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দর্শনের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন তেঁতুলিয়ায়। স্থানীয়রা বলছেন, আগামী কয়েক দিনে আকাশ পরিষ্কার থাকলে আরও স্পষ্টভাবে দেখা মিলবে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গের।

রাজশাহী থেকে আসা পর্যটক সালমান আহমেদ সময় সংবাদকে বলেন, ‘কাঞ্চনজঙ্ঘার নাম অনেক শুনেছি। আজ হালকা অবয়বে দেখেও মনে হলো, পর্বতটা যেন হাত বাড়ালেই ছুঁতে পারব। সকালটা সত্যিই দারুণ ছিল।

ঢাকা থেকে ঘুরতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিশাত ফারিহা বলেন, ‘পুরোটা দেখা না গেলেও পাহাড়ের যে অংশ দেখা যাচ্ছে সেটাই মুগ্ধ করার মতো। আবহাওয়া একদম পরিষ্কার হলে আবার আসব।’

স্থানীয়রা জানান, কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে এলাকার ব্যবসা-বাণিজ্যও বেড়ে যায়। পর্যটকেরা সকালে এসে চা পান করেন, ছবি তোলেন এবং বিকেল পর্যন্ত অবস্থান করেন এতে স্থানীয়দেরও ভালো আয়ের সুযোগ হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘আকাশে মেঘ থাকায় এখন পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে আবহাওয়া পরিষ্কার থাকলে আগামী কয়েক দিনে হিমালয়ের তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যাবে। এতে পর্যটকের ভিড় আরও বাড়বে।’ সূত্র: সময় নিউস

  • সর্বশেষ
  • জনপ্রিয়