শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'রেলওয়ে হাসপাতাল পেল নতুন নাম, এখন থেকে মিলবে সর্বসাধারণের স্বাস্থ্যসেবা

ইফতেখার আলম বিশাল: ​সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন হলো রাজশাহী মহানগরীতে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রেলওয়ে জেনারেল হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের শুভ সূচনা ঘোষণা করা হয়েছে। রেলওয়ে মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে রেলওয়ের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা নিতে পারবেন। এই পদক্ষেপের অংশ হিসেবে হাসপাতালটির পূর্বের নাম পরিবর্তন করে রাখা হয়েছে "রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী"।

​দীর্ঘদিন ধরে শুধু রেলওয়ের কর্মীদের জন্য সীমাবদ্ধ থাকা রাজশাহী রেলওয়ে হাসপাতালটি শনিবার আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। রেলওয়ে মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের এক যুগান্তকারী যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে বৃহত্তর জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

​এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হাসপাতালটি সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবু জাফর।

​এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ, এবং রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার প্রমুখ। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের এই যৌথ উদ্যোগের ফলে রাজশাহী অঞ্চলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ সহজেই উন্নত চিকিৎসাসেবা লাভ করবে।

​উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল যৌথ ব্যবস্থাপনায় এখন থেকে 'রেলওয়ে জেনারেল হাসপাতাল, রাজশাহী'-তে সর্বসাধারণের চিকিৎসাসেবা প্রদানের প্রক্রিয়া শুরু হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়