শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈলকুপায় শ্বশুরের বটির কোপে পুত্রবধূ খুন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে লিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন পাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী এবং দুই সন্তানের জননী। পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরবেলা লিমার ঘর থেকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আহত রক্তাক্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, লিমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই তার শ্বশুর মুকুল শেখ (মানসিক প্রতিবন্ধী) পলাতক রয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় মুকুল শেখই এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

নিহত লিমার স্বামী আব্দুর রব জানান, তার মানসিক প্রতিবন্ধী পিতা স্ত্রী লিমাকে খুন করেছে। এদিকে এমন মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।” লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়